About Us Home /About Us
Deen Shikkha Foundation
মুফতি আব্দুল্লাহ আস সাকিব
মুহতামিম
কেরানিগঞ্জজুড়ে জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা–এর পরিচিতি ছড়িয়ে দিতে পোস্টার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
একটি প্রতিষ্ঠান, একটি নাম—যার মাধ্যমে দ্বীনি শিক্ষা ও নৈতিকতার আলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা।
আমাদের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা কেরানিগঞ্জের মানুষের কাছে আরও সুপরিচিত হবে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে দ্বীনি শিক্ষার একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
আল্লাহ তায়ালা যেন এই প্রচেষ্টা কবুল করেন এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে বহু ছাত্রী ইলম ও আদবের আলোয় আলোকিত হয়—আমিন।
দ্বীন শিক্ষা ফাউন্ডেশন
মুফতি আব্দুল্লাহ আস সাকিব
মুহতামিম
১৪/০৮/১৪৪৭ হি: মোতাবেক ০৩/০২/২০২৬ ইং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত।
When Ambition Meets Opportunity.
রমজানের আগে নিজেকে দক্ষ করে তোলার এক সুবর্ণ সুযোগ!
প্রিয় বোনেরা, এবারের রমজানকে আরও অর্থবহ এবং নিজেকে স্বাবলম্বী করতে আমরা নিয়ে এসেছি ১০ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স। পড়াশোনার পাশাপাশি নতুন কিছু শিখুন এবং নিজের সময়কে কাজে লাগান।
আমাদের বিশেষ কোর্সসমূহ: প্রয়োজনীয় দ্বীন শিক্ষা: রমজানের আমল, ঈমান, আকীদা ও মাসআলা-মাসায়েল (সবার জন্য উন্মুক্ত/ফ্রি)। বেসিক কাটিং ও সেলাই: হাতে-কলমে সেলাই শিখে হয়ে উঠুন আত্মনির্ভরশীল। (ফি: ১২০০ টাকা) নাহু-সরফ ও আরবি ইবারত: কুরআন ও কিতাব বোঝার বিশেষ কোর্স। (ফি: ১০০০ টাকা) প্রাথমিক কম্পিউটার শিক্ষা: টাইপিং ও বেসিক কম্পিউটার দক্ষতা অর্জন। (ফি: ১০০০ টাকা)
তারিখ: ৮ই ফেব্রুয়ারি হতে ১৭ই ফেব্রুয়ারি (মঙ্গলবার পর্যন্ত)। সময়: প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা। স্থান: জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা, হিজলা বড় মহিলা মাদ্রাসা রোড, আঁটি বাজার, কেরানীগঞ্জ, ঢাকা।
ভর্তির যোগ্যতা: ইবতেদাইয়্যাহ পঞ্চম শ্রেণি থেকে উপরের যেকোনো জামাতের ছাত্রী।
নিজে শিখুন এবং অন্য বোনদেরকেও সুযোগটি জানিয়ে দিন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: 01305-317989, 01628-109144
ভিজিট করুনঃ
deenshikkha.com
যোগাযোগ করুনঃ
01305-317989, 01628-109144
Our Education System Works For You
পড়া মুখস্থ করার পর তা ভুলে যাওয়া বা মনে না থাকা হিফজ ও নাজেরা বিভাগের ছাত্রদের একটি সাধারণ সমস্যা। এটি দূর করতে এবং স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য আপনি আপনার ছাত্রদের পরামর্শ দিতে পারেন:
১.পেছনের পড়ায় গুরুত্ব দেওয়া
পড়া ভুলে যাওয়ার প্রধান কারণ হলো নতুন পড়ার লোভে পেছনের পড়া (রিভিশন) কম করা।
* পরামর্শ: ছাত্রদের বলুন, নতুন পড়া এক ঘণ্টা পড়লে পেছনের পড়া অন্তত দুই ঘণ্টা পড়তে হবে। পিছনের পারা তেলাওয়াত যা স্মৃতি মজবুত করার শ্রেষ্ঠ উপায়।
২. গভীর মনোযোগ ও নিস্তব্ধ পরিবেশ
মনোযোগ না দিয়ে ১০০ বার পড়লেও তা মনে থাকে না।
* পরামর্শ: নতুন পড়া মুখস্থ করার সময় আশেপাশে কথা বলা বা অন্য দিকে তাকানো থেকে বিরত থাকতে বলুন। বিশেষ করে মাগরিবের পর বা ফজরের আগে এবং পরে পরের সময়টি মুখস্থ করার জন্য সবচেয়ে উপযুক্ত, কারণ তখন মস্তিষ্ক সতেজ থাকে।
৩. গুনাহ থেকে বেঁচে থাকা
স্মৃতিশক্তি লোপ পাওয়ার একটি আধ্যাত্মিক কারণ হলো গুনাহ করা। ইমাম শাফেয়ী (রহ.) তার উস্তাদকে স্মৃতিশক্তির অভাবের কথা বললে তিনি তাকে গুনাহ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন।
* পরামর্শ: ছাত্রদের মোবাইল আসক্তি, মিথ্যা কথা বলা,চুরি করা এবং আজেবাজে চিন্তা ইত্যাদি থেকে দূরে থাকার নসিহত করুন। আত্মিক পবিত্রতা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।
৪. খাদ্যাভ্যাস ও সুন্নতি আমল
স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কিছু সুন্নতি ও প্রাকৃতিক খাবার বেশ কার্যকর।
* পরামর্শ: ছাত্রদের মধু ও কালোজিরা খাওয়ার অভ্যাস করতে বলুন। এছাড়া রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং ভোরে ওঠা মেধার জন্য খুব উপকারী।
ছাত্রদের জন্য একটি বিশেষ টেকনিক (৩-৩-৩ নিয়ম):
তাদের বলুন কোনো নতুন পড়া মুখস্থ করার পর:
১. মুখস্থ করার ৩ মিনিট পর একবার শোনাবে। ( কাউকে)
২. কিছুক্ষণ পর একবার না দেখে পড়বে।
৩. সবক, সাতসবক, আমুখতা এবং তেলাওয়াত নিয়মিত করবে ( এর মধ্যে তেলাওয়াত ভাগ ভাগ করে পড়বে)
What will you Discover?
Explore new skills, deepen existing passions, and get lost in creativity.What you find just might surprise and inspire you. With so much to explore, real projects to create,and the support f fellow-creatives, Turitor empower
649
Courses & Videos
265
Expart teachers
4806
Total student
310
Classes complete
What Clients Say About Us
Our Expart Teachers
Online Admission going on session 2022-23
Explore new skills, deepen existing passions, and get lost creativity what you find just might surprise and inspire you.
Online Admission